× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের কয়লা কোয়ারিতে মাটিচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

ভারতের অভ্যন্তরে কয়লা কোয়ারিতে কাজ করার সময় মাটিচাপায় মো. ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

মেঘালয় রাজ্যের কলারছড়া নামক স্থানে বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ইউনুস আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের মো. ছমির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে অবৈধভাবে কয়লা শ্রমিকের কাজ করে আসছিলেন বলে জানিয়েছে বিজিবি। 


বিজিবির তথ্যমতে, ঘটনার দিন কলারছড়ার একটি কয়লা কোয়ারিতে কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়ে ইউনুস আলী চাপা পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তার মরদেহ উদ্ধার করে গোপনে বাংলাদেশে নিয়ে আসেন। পরে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ দাফনের ব্যবস্থা করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত ব্যক্তির সঙ্গে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদের নাম ও ঠিকানা সংগ্রহ করে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা