× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠামইনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জয়ন্ত নম মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল এবং একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে হাফিজা আক্তার।

মিঠামইন থানার অফিসার ইনচার্জর (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত নম মন্ডল ও হাফিজা আক্তার। গোসলের একপর্যায়ে ডুবে যায় তারা।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জয়ন্ত নম মন্ডলের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে প্রথমে হাফিজাকে ভাসতে দেখতে পান। কিছু দূরে জয়ন্তকেও পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে দ্রুত তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ওসি বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা