× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের চার সদস্য গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০ পিএম

খুলনায় অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মো. রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ সাকির আহম্মেদ ও মিয়ানুল ইসলাম। গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।

সিআইডি জানায়, সাইবার মনিটরিং সেলের নজরদারিতে অনলাইন বেটিং ও জুয়ার একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি সামাজিক মাধ্যমে বেটিং সাইটের প্রচার করে মানুষকে জুয়ার দিকে আকৃষ্ট করত।

তদন্তকারীদের দাবি, বেটিংয়ে টাকা জমা দিতে ব্যবহারকারীদের নির্দিষ্ট এমএফএস নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাঠাতে বলা হতো। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা এসব নম্বর ও অ্যাকাউন্ট নিয়মিত পরিবর্তন করা হতো। এজেন্টরা কমিশন রেখে টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। পরে তা বাইন্যান্সের মতো প্লাটফর্মে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো।

সিআইডি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চক্রটির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। চক্রটির মূলহোতা এবং দেশি-বিদেশি অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা