× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ডভ্যানে বাসের ধাক্কার এক ঘণ্টা পর বাসে কাভার্ডভ্যানের ধাক্কা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৪ পিএম

বাসে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাসে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. তাবারক আলী ফটিক (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের পশ্চিম মাথায় চট্টগ্রামমুখী লেনে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এর আগে, সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জে একটি দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে এক যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ওই ঘটনায় তিনজন নিহত হন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি বাস যাত্রী নামানোর জন্য কে এম এইচ জুয়েল মার্কেটের সামনে দাঁড়ায়। বাস থেকে নেমে তাবারক আলী ওই বাসটির সামনের দাঁড়ায়।

এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা তাবারক আলী গুরুতর আহত হন বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা