× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৯ পিএম

 কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। 

তবে আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যশোর-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার কেয়াবাগান এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে যাওয়া গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা খুলে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে কী কারণে চাকাটি খুলে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের কাছ থেকে অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও অনেক আহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে যশোরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ফলে আহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দিপু বিশ্বাস বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল বলে জানান তিনি।

তবে ওই রোগীদের পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেননি তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা বলেন, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামে দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা