শরনখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম
ফাইল ছবি
বঙ্গোপসাগরে জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
দুবলারচরের মেহেরআলী নামক এলাকায় রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
আহত জেলেরা হচ্ছেন আশিক (২৫), মো. রিয়াজ হাওলাদার (৩৫) ও অপর পক্ষের জেলে মিজানুর রহমান (৩০)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
দুবলারচর মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী ভুক্তভোগী মো. আলিম রবিবার বিকালে মোবাইল ফোনে জানান, রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন সাগরে জাল পাতাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিংবোটে হামলা করে দুই জেলেকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়।
মো. আলিমের দাবি, হামলাকারী জেলেরা ঐ কেরিংবোট থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, আহত জেলেদের আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্ট প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, “রবিবার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।