× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাইবোল্ড’স ওয়াটার স্নেক

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৪:০৪ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৫:৩৩ পিএম

বিরল প্রজাতির সাইবোল্ড’স ওয়াটার স্নেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিরল প্রজাতির সাইবোল্ড’স ওয়াটার স্নেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কুঞ্জবন থেকে বিরল প্রজাতির একটি সাইবোল্ড’স ওয়াটার স্নেক উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সাপটিকে বুধবার রাতে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুঞ্জবন গ্রামের একটি বাড়ির পাশের জমিতে এলাকার লোকজন একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপটি অপরিচিত হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

“পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি।”

এই ধরনের সাপ আগে কখনো দেখেননি উল্লেখ করে তিনি বলেন, “এখন পরিচয় নিশ্চিত করে বলতে পারছি না “

সাপটির ছবি সাপ বিশেষজ্ঞ শাহরিয়ার সিজারকে পাঠালে তিনি নিশ্চিত করেন সাপটির নাম সাইবোল্ড’স ওয়াটার স্নেক।

তিনি বলেন, "এটি অত্যন্ত বিরল প্রজাতির একটি সাপ। দুর্লভ এ সাপটির বাংলায় কোনো নাম নেই। আমাদের দেশের রংপুর, কুড়িগ্রাম এলাকায় এ সাপটি মাঝে-মধ্যে দেখা যায়।”

তিনি আরও বলেন, “সাপটি কলুব্রিডি পরিবারের একটি নির্বিষ জলচর সাপ। এদের শরীর অপেক্ষাকৃত মোটা এবং পিঠের ওপর কালচে বা ধূসর বাদামি রঙের ছোপ ছোপ দাগ থাকে। এটি প্রধানত মাছ ও উভচর প্রাণী খেয়ে বেঁচে থাকে।"

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, “উদ্ধারকৃত সাপটিকে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছেন।”

সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা