× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে ট্রলারডুবির এক দিন পর ৪ জেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৭:৩৫ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৭:৩৫ পিএম

কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সোমবার দুপুরে গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ছবি: ফেসবুক থেকে

কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সোমবার দুপুরে গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ছবি: ফেসবুক থেকে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার একদিন পর ৪ জেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

মুঠোফোনে তিনি বলেন, “শুনেছি চারজনের মরদেহ পাওয়া গেছে। নিশ্চিত হতে পুলিশ পাঠিয়েছি খোঁজখবর নিচ্ছি”।

তবে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার ৫ জনের মরদেহ পাওয়ার কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘এফবি বরকত’ ১৩ জন জেলেকে নিয়ে শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। সোমবার দুপুরে সাগরে আবহাওয়া খারাপ হয়ে ঢেউ বেড়ে গেলে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। পরে দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর আট জেলেকে অপর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন।


গোলাম মোস্তফা বলেন, “এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ৫ জনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ ৫ জেলে ট্রলারের ব্রীজের মধ্যে ঘুমানো থাকায় তারা লাফিয়ে পড়তে পারেনি। তাদের মধ্যে মো. বেলাল, মো. নুর আলম, কাওছার ও মো. ইব্রাহিমের নাম জানা গেছে। সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়”। 

এর আগে সোমবার দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। কয়েক ঘণ্টা পর ৭ জেলে ভাসমান অবস্থায় উদ্ধার হলেও ট্রলারসহ ৫ জেলে নিখোঁজ হয়।

তবে এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা