× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউ জিল্যান্ডের এক শিশু নিখোঁজ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৬:০০ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৮:৩৪ পিএম

ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার, ইনসেটে নিখোঁজ শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার, ইনসেটে নিখোঁজ শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় দ্বিখণ্ডিত হয়েছে নিউ জিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী এক ফিশিং ট্রলার। দুর্ঘটনার পর স্থানীয় জেলেদের তৎপরতায় ওই পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।

কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া তিনজন হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউ জিল্যান্ডের নাগরিক।  

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চারজন নিজস্বভাবে তৈরি নৌকায় করে নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাবশত তাদের নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়। তবে আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে”।


স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ জিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার একটি ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পরিবারের সদস্যরা সাগরে পড়ে যান। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও নিখোঁজ শিশুটির সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে”।

এদিকে সন্ধ্যায় নৌ বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক ক্ষুব্দে বার্তায় জানানো হয়েছে, নিখোঁজ শিশুর অনুসন্ধান ও উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা