× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাস চলাকালে ফ্যান পড়ল মাথায়, খুমেকে ৭ বছরের আলভী

খুলনা অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৩০ পিএম

সিলিং ফ্যান খুলে পড়ার পর শিক্ষার্থী আফিয়া ইভনাত আলভীর মুখ ও নাক থেঁতলে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলিং ফ্যান খুলে পড়ার পর শিক্ষার্থী আফিয়া ইভনাত আলভীর মুখ ও নাক থেঁতলে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার পাইকগাছায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে আফিয়া ইভনাত আলভী (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

উপজেলার ৪৭ নম্বর হাউলি প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আলভী প্রতাপকাটি গ্রামের ইজিবাইকচালক মো. কুদ্দুস খানের মেয়ে। দুর্ঘটনায় তার মুখ ও নাক থেঁতলে গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রবিবার সকালেও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। এ সময় হঠাৎ চলন্ত অবস্থায় শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান খুলে আলভীর মাথা ও নাকের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার শিক্ষকদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, “দুর্ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে”।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোকারম গাজী বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে খোঁজখবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে”।

এদিকে শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে শিশুর মাথায় পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের অভিযোগ, বিদ্যালয়ের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা