মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৬:৫৭ পিএম
আদালতে দীপু মনি। ছবি: ফেসবুক থেকে
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি
মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে মুক্তি দেওয়া হয়।
এর আগে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে বুধবার দীপু মনির প্যারোল আবেদন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তিনি জানান, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই তার স্বামীর মরদেহ দাফন করা হবে।
গাজী ফয়সাল বলেন, “বুধবার দুপুর ১২টার দিকে দিপাবলি মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে ভেতরে যান। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়”।
দীপু মনির চার দিনের প্যারোল মুক্তি চাওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।