× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাহার হওয়া সেই ওসির বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত শুরু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১০:৩০ এএম

ফেনী পুলিশ সুপারের কার্যালয় এবং ইনসেটে অভিযুক্ত ওসি মুহাম্মদ ফয়জুল আজীম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী পুলিশ সুপারের কার্যালয় এবং ইনসেটে অভিযুক্ত ওসি মুহাম্মদ ফয়জুল আজীম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মামলা না নেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিষয়টি রবিবার সকালে নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি জানান, আদালতের নির্দেশনা ও দাপ্তরিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

177833

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মু. সাইফুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন ডিআইও-১ মুহাম্মদ রশীদ এবং পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ক্রাইম) হায়দার।

সাত দিনের মধ্যে প্রতিবেদন

তদন্ত কমিটির প্রধান মু. সাইফুল ইসলাম জানান, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে। নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা থাকবে। প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।

এর আগে ৯ আগস্ট ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান পৃথক দুটি ঘটনায় মামলা নিতে অস্বীকৃতির অভিযোগে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞার মমারিজপুর এলাকার গৃহবধূ বিবি মারজাহান (২৪) যৌতুকের দাবিতে মারধরের শিকার হয়ে থানায় মামলা করতে ব্যর্থ হন।

পরে আদালতে অভিযোগ দিলে বিচারক আলামত ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে সেটিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

একই শুনানিতে তানিয়া আক্তার (২২) নামে আরেক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে মামলা করতে গেলে তা না নেওয়ার বিষয়টিও আদালতের নজরে আনা হয়।

আদালতের নির্দেশ, পুলিশের তদন্ত

পৃথক দুই ঘটনায় ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে আদালত তাকে প্রত্যাহারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

পরে ১২ আগস্ট ওই পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির হলে বিচারক তাকে বলেন, “আমার সঙ্গে আপনার কোনো কাজ নেই।”

এ বিষয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাহাব উদ্দিন আহমেদ বলেন, ৯ আগস্ট আদালত ওসিকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর ১২ আগস্ট তিনি আবার আদালতে হাজির হয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

পিপি বলেন, আদালত মূলত কর্মকর্তার দায়িত্বহীনতার বিষয়টি পুলিশ বিভাগকে জানিয়েছে। এখন পুলিশ তদন্ত করবে এবং পুলিশ সুপার তদন্ত সাপেক্ষে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালতকে অবহিত করবেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন খাঁন বলেন, আদালতের নির্দেশে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা থাকলে তদন্ত কমিটি গঠন করা সঠিক।

তার মতে, আদালতের ‘ব্যবস্থা’ শব্দের অর্থ আইনগত ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থার পূর্বশর্ত অনুসন্ধান ও তদন্ত।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে।

তিনি বলেন, “কিছু বিষয় একান্তই ডিপার্টমেন্টাল বিষয়, এগুলো মিডিয়ায় আসার মতো বিষয় নয়।”

তদন্তে আদালত উল্লেখিত বিষয়গুলোই গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা