× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা রুখল বিজিবি

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২২:৫৫ পিএম

শনিবার বেলা একটার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশ অংশে পুশ-ইনের চেষ্টা চালায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার বেলা একটার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশ অংশে পুশ-ইনের চেষ্টা চালায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধীন কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা একটার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশ অংশে পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি বিজিবির কুসুমপুর টহল দলের নজরে আসে। এরপর বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ ওই চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়। 


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাদের পুশ-ইনের চেষ্টা করা হয়েছে, সেই চারজন শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরের একটি কলাবাগানে অবস্থান করছিল। বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তে অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা