× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় গ্রেপ্তার ছাগলনাইয়ার আলোচিত বালু সিন্ডিকেট প্রধান

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:৪২ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম

আলমগীর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আলমগীর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় সরকারি জব্দ করা বালু লোপাট, বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আলোচিত আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাগলনাইয়ার শুভপুর এলাকায় আদালতের নির্দেশে জব্দ করে রাখা সরকারি বালুর স্তূপ থেকে আনুমানিক ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু লোপাটের ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে চোরাই বালুবোঝাই কয়েকটি ট্রাক জব্দ এবং কয়েকজন চালককে গ্রেপ্তার করা হলেও স্থানীয়দের অভিযোগ ছিল, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

এদিকে, ওই এলাকায় বালু ব্যবসার একক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সম্প্রতি স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন। পরে এ ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

তবে আলমগীর সিদ্দিকীর অনুসারীদের দাবি, রিয়াজ উদ্দিন টিপুও অতীতে তাদের সমর্থকদের পিটিয়ে আহত করেছেন। যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিল।

ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের জানান, ঢাকায় যৌথ অভিযান চালিয়ে আলমগীর সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছাগলনাইয়ায় আনার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা