× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতর্কিত হাতুড়িপেটায় অজ্ঞান সাংবাদিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৭:৩১ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৭:৪৪ পিএম

কুয়াকাটায় হাতুড়িপেটায় আহত সাংবাদিককে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়াকাটায় হাতুড়িপেটায় আহত সাংবাদিককে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক কেএম বাচ্চুকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে।

কুয়াকাটা সৈকত হোটেলের সামনে শুক্রবার রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর আহত বাচ্চুকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আহত সাংবাদিক কে এম বাচ্চু জাতীয় দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি এবং কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কে এম বাচ্চু রাত ১১টার দিকে হোটেল সৈকতের সামনে বসে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। সেখানে ছাত্রদল নেতা বায়েজিদ তার সাথে নিউজ সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করে। বাচ্চু এড়িয়ে যেতে চাইলে বায়েজিদের সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী অটোচালক জামাল মোল্লা জানান, “আমি যখন সৈকত হোটেলের সামনে আসি তখন বাচ্চুকে কিছু লোক জিজ্ঞাসা করছে, ‘আমার নিউজ করছো কেন?’ এ সময় বাচ্চু সরে যেতে চাইলে সবাই মিলে তাকে মারধর শুরু করে। তার ডাক চিৎকারে লোকজন ছুটে এলে তারা বাচ্চুকে ফেলে রেখে যায়। তখন আমরা উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই।”

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা বায়েজিদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, “আমারা কুয়াকাটায় শান্ত রাজনীতি করি। এই শান্ত রাজনীতিকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”

কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদক মো. মতিউর রহমান বলেন, “সাংবাদিক বাচ্চুর চেতনা ফিরে এলেও এখনো তিনি কথা বলতে পারছেন না। তাই তার ওপর হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

মতিউর রহমান আরও বলেন, “হামলায় যদি দলের কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেননা বিএনপিতে কোনো সন্ত্রাসীর স্থান নেই। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।”

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা