× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর হামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৬:৫৯ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৭:৪৮ পিএম

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল। ফাইল ছবি

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল। ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ থেকে সদ্য পদত্যাগ করা নেতা আনোয়ারুল কবির টুটুল হামলার শিকার হয়েছেন।

উপজেলার গোডাউন মোড় এলাকার এসডি টাওয়ারের সামনে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় টুটুলের সঙ্গে থাকা স্থানীয় বিএনপির ৪ নম্বর পৌর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন এবং নুরু নামের আরও একজন আহত হন।

আনোয়ারুল কবির টুটুল জানান, প্রতিদিনের মতো গোডাউন মোড় হয়ে তিনি নিজ বাসায় ফিরছিলেন। পথে এসডি টাওয়ারের সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা এস এস আল হুসাইন সোহাগের নেতৃত্বে সিজার, খোকন নেংরা, রুম্মন ও রুমনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তার সঙ্গে থাকা দুলাল হোসেন ও নুরুও হামলায় আহত হন বলে তিনি অভিযোগ করেন।

টুটুল আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব কার্যক্রম চালিয়ে আসছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমি বা আমার কোনো কর্মী-সমর্থকের সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, “শহরের জলাবদ্ধতা নিরসন, যানজট কমানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমি কাজ করে যাচ্ছি। পৌর মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “সাবেক পৌর মেয়রের ওপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা