কাপ্তাই প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:৪৪ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ২০:৩১ পিএম
কাপ্তাই সড়কের উপজেলা সদর বড়ইছড়ি সংলগ্ন আনসার ক্যাম্পের পাশে পাহাড় ধসে পড়ার দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের কাপ্তাই সড়কের উপজেলা সদর বড়ইছড়ি সংলগ্ন আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পাশে পাহাড় ধসে পড়েছে।
বর্তমানে পাহাড়টি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময়
ধসে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়টি মাঝখানের একটি বিশাল অংশ
ধসে পড়েছে।
বর্তমানে পাহাড়ের উপরের অংশ অনেকটা মাথার উপর ঝুঁকিপূর্ণ অবস্থায়
রয়েছে। যেকোনো মুহূর্তে পাহাড়ের উপরের অংশটি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটতে পারে।
কারণ, পাহাড়ের পাশের ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড়
যানবাহন চলাচল করছে। এতে প্রাণহানিসহ চট্টগ্রামের সঙ্গে কাপ্তাই সড়কে যানচলাচল সম্পূর্ণ
বন্ধ হয়ে যেতে পারে বলেও স্থানীয়দের আশঙ্কা।
পাহাড়টির যে অবস্থা হয়েছেÑ মনে হচ্ছে যেকোনো সময় ভেঙে মাথার উপর
পড়বে। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই সড়কে চলাচল করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের আনসার সদস্য বলেন, টানা বর্ষণের
পর আজ পাহাড়টির কিছু অংশ সড়কে ধসে পড়েছে। পাহাড়ের বড় বড় মাটির চাকগুলো সড়কে এসে পড়ায়
আনসার সদস্যরা সড়কের এক পাশে সরিয়ে রাখে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন,
বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত-ই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।