× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৪:২৭ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৫:৪০ পিএম

রাঙামাটির কাপ্তাই হ্রদে  নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গত শনিবার নিখোঁজ হওয়া বিএনপি নেতা মো. মাসুদের মরদেহ দুইদিন পর সোমবার বেলা ১১টায় উদ্ধার করে পুলিশ। কাপ্তাই হ্রদের গর্জনটিলার যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি সেখানেই ভেসে উঠেছে তার মরদেহটি।

স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মো. মাসুদ পেশায় একজন ফল ব্যবসায়ী এবং কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। 

প্রসঙ্গত, গত শনিবার রাঙামাটির বিলাইছড়ি থেকে কাপ্তাই হ্রদের নৌপথে জেটিঘাট আসার সময় নিখোঁজ হন মাসুদ। এ সময় তার নিজস্ব বোটটি কাপ্তাই হ্রদের গর্জনতলী এলাকায় ভাসতে দেখা যায়। পরে গত দুইদিন নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ডুবুরিদল কাপ্তাই হ্রদে তার খোঁজে অভিযান পরিচালনা করে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা