× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবিতে শহীদ মীর মুগ্ধের শাহাদতবার্ষিকী পালিত

খুলনা অফিস

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:৪৭ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদতবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। বক্তারা বলেছেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষের গণজাগরণ।

শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন করে যেন কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ মীর মুগ্ধের দ্বিতীয় শাহাদতবার্ষিকী পালন করা হয়। 

বেলা ১১টা ১৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী। স্বাগত বক্তব্য দেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

আলোচনা সভায় সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, জুলাই অভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা থেকে আন্দোলনের জন্ম, সেই চেতনা অক্ষুণ্ন রাখতে হবে। তিনি বলেন, দেশে নতুন করে যেন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে না ওঠে, সে জন্য জুলাই সনদ ও ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন জরুরি।

অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের স্নাতক পরীক্ষার সনদ তার পিতা মীর মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে শহীদ মীর মুগ্ধ ও শহীদ সাকিব রায়হানের পরিবারকে সম্মাননা জানানো হয় এবং জুলাই আন্দোলনে আহতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আবেগঘন বক্তব্যে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান তাদের সন্তানদের স্মৃতিচারণ করে বলেন, দেশের যেকোনো সংকটে শিক্ষার্থীদের সত্য, ন্যায় ও দেশের স্বার্থে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। শহীদদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা