হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:৩৫ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২১:২৫ পিএম
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আন্তঃশিক্ষা বিতর্ক প্রতিযোগিতা শনিবার সকালে হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আন্তঃশিক্ষা বিতর্ক প্রতিযোগিতা শনিবার সকাল ১০টায় হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যুক্তিবোধের বিকাশ এবং
ভবিষ্যৎ প্রজন্মকে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা
হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা, চিকিৎসা ব্যবস্থা
ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক যুক্তি উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় আলোচনার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা
হয়। বিষয়গুলো হলো— ‘চিকিৎসকের
দক্ষতার অভাব নয়, বরং দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার সংকটই বাংলাদেশের রোগীদের
বিদেশমুখিতার প্রধান কারণ’, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বড় হাসপাতাল নির্মাণের
চেয়ে গুরুত্বপূর্ণ’ এবং ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন চিকিৎসা
ব্যবস্থার প্রধান অনুঘটক’।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ
সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি উচ্চ বালিকা বিদ্যালয় এবং
জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
প্রতিযোগীরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধান
নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেনÑ যা উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা অর্জন
করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর
হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের হবিগঞ্জ-এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।
বিচারকের দায়িত্ব পালন করেন এপিপি অ্যাডভোকেট সৈয়দ জাদিল আহমেদ
এবং প্রফেসর সৌমিত্র শেখর দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম
সরকার, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মুবিন উদ্দিন চৌধুরী এবং সহকারী অধ্যাপক
ডা. অনুজ কান্দি দাস।
বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনে চিকিৎসক, রোগী, গণমাধ্যম ও সাধারণ
মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা
শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা, বিশ্লেষণী দক্ষতা ও ইতিবাচক চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিয়া মুনা ও ডা. নুসরাত ফারিয়া খান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আবিদাতুন নিসা খুশবু এবং ডা. মাহমুদ সাদাত পিয়াল।
বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো
হয় এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক
আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।