× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় ট্রেনে পাথর ছোড়া বন্ধে জনসচেতনতামূলক সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ১৯:৪২ পিএম

গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে জনসচেতনতামূলক সভা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে জনসচেতনতামূলক সভা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে জনসচেতনতামূলক সভা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সাড়ে ১১টায় রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা ইউএনও জাকির মুন্সির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসচেতনতামূলক সভায় বক্তৃতা করেন গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুজ্জামান, রহনপুর বিওপি কমান্ডার, না. সুবে. আব্দুল মান্নান, রহনপুর রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সাইফুল ইসলাম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুর ইসলাম সাদ্দাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভা সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ. সহ. প্রকৌশলী আবু সায়েমসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের সঙ্গে সড়কপথে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে রহনপুর রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা