নদী পড়ে মারা যাওয়া ডুবুরি মো. সাদিক। ছবি: ফায়ার সার্ভিসের মিডিয়া সেল
নারায়ণগঞ্জে নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ (সংযুক্ত টঙ্গী) ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী সন্ধ্যা ৭টায় তার মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার স্পিডবোটের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হন মো. সাদিক।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়।
মো. সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন।