× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের আস্থা অর্জনই পুলিশের বড় দায়িত্ব: আইজিপি

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৯:৪১ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২০:০০ পিএম

সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় দায়িত্ব বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে আইজিপি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি নিরপরাধ, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের আহ্বান জানান।

আইজিপি আরও বলেন, সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। তিনি দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে বেস্ট ক্যাডেট নির্বাচিত হন ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান (পিএ-৪২৩১২)। এ ছাড়া বেস্ট একাডেমিক মো. সাইফুল ইসলাম (পিএ-৪২৮০৬), বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ তৌকির আহমেদ (পিএ-৪২৩২৪), বেস্ট সুইমার আশরাফুল ইসলাম (পিএ-৪২৫০৩) এবং বেস্ট শুটার নির্বাচিত হন মো. কামরান শেখ (পিএ-৪২৩৩৯)।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা