× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৬:১৪ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৬:২৯ পিএম

 উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবা ফটো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবা ফটো

 উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।

উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন। অনেক স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদনদীর পানির উচ্চতাসহ বাতাসের চাপ অনেকটা বেড়েছে। 

এদিকে লঘুচাপের প্রভাবে অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ।  উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে দেশের বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের পোতাশ্রয়-শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছধরা ট্রলার।

বৈরী আবহাওয়ায় ক্ষুব্ধ জেলে আবদুর রশিদ আক্ষেপ করে বলেন, আমাদের কপালে কি আছে জানি না। এক দিকে সাগরে মাছ পাই না, অন্যদিকে আবহাওয়ার এই করুণ অবস্থা। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের গরিব লোকগুলোকে নিয়ে যাও।

মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী বলেন, সাগরে মাছধরারত সকল ট্রলার তীরে ফিরে আসছে। কিছুদিন আগে গেল সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা তারপর আবহাওয়ার এই পরিণতি। জেলেসহ আমরা  যারা এই মাছের ব্যবসায় আছি তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আল্লাহর ওপর ভরসা।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা