জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলম মন্ডল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদ্রাসাছাত্রী (১৩) ধর্ষণ মামলায় আলম মন্ডল (৫৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায়
মো. আবদুর রহমান এ রায় দেন। রায়ের সময় আসামি
আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়। মৃত্যুদণ্ড পাওয়া আলম মন্ডল এ জেলার
আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ১৩ বছর বয়সি ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে ছাত্রী
ছিল। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে সে ধর্ষণের শিকার হয়। ওইদিন
দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে ফিরে ওই শিশু বাড়িতে পোশাক পরিবর্তন করছিল। সে সময় বাড়িতে
কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল তাকে পেছন থেকে জাপটে ধরে খাটের ওপর নিয়ে
জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে
মেয়েটির পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।