× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের হাত ছেড়ে দৌড়, বাসচাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

নিহত শিশু হাসনা জান্নাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত শিশু হাসনা জান্নাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মায়ের সঙ্গে নানার বাড়ি যাচ্ছিল ছয় বছরের শিশু হাসনা জান্নাত। পথে মায়ের হাত ধরে সড়ক পার হচ্ছিল সে। তবে হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দৌড় দেয়। এরপরই বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে শুক্রবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মা রেহানা বেগমের সঙ্গে বাবার বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিল হাসনা। তারা অটোরিকশা থেকে ঢাকা পোল এলাকায় নেমে সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হাসনা হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। এরপর রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাসনাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “সড়ক পার হওয়ার সময় শিশুটি হঠাৎ দৌড়ে গেলে একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে”।

তিনি আরও বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা