× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ, ২১ ঘন্টার পর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

নিহত মোহাম্মদ সায়েম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত মোহাম্মদ সায়েম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইনানী সমুদ্রসৈকতের প্রায় সাত কিলোমিটার দূরে রামুর রেজুখাল ব্রিজ এলাকা থেকে রবিবার সকালে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে গতকাল শনিবার দুপুরে নিখোঁজ হন তিনি।

মৃত সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।

বিচকর্মিদের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‍“সকালে রেজু ব্রিজ সংলগ্ন নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিচকর্মি, কোস্ট গার্ড ও পুলিশকে খবর দেয়। পরে বিচকর্মি ও কোস্ট গার্ড সদস্যরা স্থানীয়দের সহায়তার মৃতদেহটি উদ্ধার করেছে”। 

সায়েমের সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা বন্ধু আরমান মৃতদেহটির পরিচয় শনাক্ত করেছেন বলে জানান তিনি।

এর আগে, শনিবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাটে দুই বন্ধু মোহাম্মদ সায়েম ও আরমান একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম ঢেউয়ের স্রোতের টানে তলিয়ে যান। এ সময় সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন বন্ধু আরমান।

ঘটনার পর থেকে বিচকর্মি, কোস্ট গার্ড ও পুলিশ সহ সংশ্লিষ্টরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা