× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

নিখোঁজ যুবক মোহাম্মদ সায়েম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিখোঁজ যুবক মোহাম্মদ সায়েম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাটে শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, “দুই বন্ধু মোহাম্মদ সায়েম ও আরমান একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম ঢেউয়ের স্রোতের টানে তলিয়ে যান। এ সময় সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন বন্ধু আরমান”।

তিনি আরও বলেন, “এতে আরমানের শোর-চিৎকারে স্থানীয় লোকজন, বিচকর্মি ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল ৩ টা পর্যন্ত আশপাশের বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি”। 

নিখোঁজ সায়েমকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ওসি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা