× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার বিকালে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “গত ২৬ জুন সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করা হয়”।

পুলিশ সুপার বলেন, “তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে”।

মিজানুর রহমান মুন্সী আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্র। চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা