× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

অভিযুক্ত সেই স্বামী রংপুর থেকে গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৩৩ মিনিট আগে

কচুয়া থানা। প্রতিদিনের বাংলাদেশ

কচুয়া থানা। প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর পলাতক আলমগীরকে ২৪ ঘন্টার মধ্যেই শনিবার গ্রেপ্তার করতে সক্ষম হয় কচুয়া পুলিশ।

অভিযোগ আছে, প্রায় দুই বছর আগে অভিযুক্ত একই বাড়ির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত প্রায়ই তার স্ত্রীকে (৩২) মারধর করতেন।

সবশেষ শুক্রবার আলমগীর তার স্ত্রীকে গুরুতর আহত করেন বলেও অভিযোগ ওঠে। 

আরও পড়ুন
আরও পড়ুন

এ সময় অভিযুক্তের হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। 

তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন। 

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করে।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে মামলার নিয়োগকৃত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ  রংপুর থেকে গ্রেপ্তার করেছে।

ওসি আরও বলেন, অভিযুক্তকে কচুয়া থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

অপর অভিযুক্ত প্রবাসীর ওই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা