× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত বিজিবির

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

বিএসএফ বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা স্থানীয় জনগণের সহায়তায় প্রতিহত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএসএফ বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা স্থানীয় জনগণের সহায়তায় প্রতিহত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

৫৫ বিজিবির জানায়, শনিবার ভোরে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। 

এ সময় সীমান্তের সিকিউরিটি লাইটও বন্ধ রাখা হয় বলে জানায় বিজিবি।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন বলেও জানায় বিজিবি।

বিজিবি জানায়, বিজিবির দৃঢ় অবস্থান এবং সীমান্তবাসীর ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন, পুশ-ইনের খবর পেয়ে প্রামের মানুষ ও চা বাগানের শ্রমিকরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে বিজিবির পাশে দাঁড়ান।

দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি বলেও উল্লেখ করেন তিনি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। 

সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা