× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা নস্যাৎ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে  ব্যর্থ হয়েছে বিএসএফ। প্রবা ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে ব্যর্থ হয়েছে বিএসএফ। প্রবা ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে বিএসএফের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে ৫৫ বিজিবি।

এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বিজিবির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেন।

৫৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন। বিজিবির দৃঢ় অবস্থান এবং সীমান্তবাসীর ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে।”

বর্তমানে তেলিয়াপাড়া সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ৫৫ বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা