× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা ডিসির বক্তব্য বিতর্ক: বিএনপির দাবি পরিবেশ ঘোলা করছে জামায়াত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

সাতক্ষীরার নিউমার্কেট মোড়ে জেলা প্রশাসকের পক্ষে জেলা ওলামা দলের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

সাতক্ষীরার নিউমার্কেট মোড়ে জেলা প্রশাসকের পক্ষে জেলা ওলামা দলের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

‘সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের বক্তব্যকে বিকৃত করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। বক্তব্যের প্রকৃত বিষয় যাচাই না করে অপপ্রচার চালানো হচ্ছে।

পাশাপাশি বিষয়টিকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যারা বক্তব্য বিকৃত করে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

জেলা প্রশাসকের পক্ষে জেলা ওলামা দলের আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বৃহস্পতিবার (২৫ জুন) বক্তারা এসব কথা বলেন। সকালে নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে আয়োজিত এসময় বক্তব্য দেনÑ সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর ওলামা দলের আহ্বায়ক কামরুজ্জামান কামু, সদস্য সচিব একরামুল হোসেন মিলন, পৌর বিএনপি নেতা কাজী মিয়ারাজ, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহজালাল, শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সরকারের নীতির আলোকে জঙ্গিবাদ ও উগ্রবাদমুক্ত সমাজ গঠনে খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছি। এর মধ্যে শান্তি-অশান্তির কোনো বিষয় নেই।

অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির এক সভায় বলেছিলাম, অন্ধকারাচ্ছন্ন সাতক্ষীরা থেকে মুক্তি পেতে হলে জেলার সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গন, যাত্রা, গান-বাজনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিকশিত করতে হবে। একই দৃষ্টিভঙ্গির আলোকে ডিসি বক্তব্য রেখেছিলেন। 

প্রসঙ্গত, জেলা প্রশাসকের বিপক্ষে গত মঙ্গলবার বিকালে শহরের শহীদ আলাউদ্দিন চত্বর (নিউমার্কেট মোড়) এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ ও বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরীন নামের দুটি সংগঠন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা