× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার চালানো ট্রাকেই প্রাণ গেল হেলপার ছেলের

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের ট্রাকচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। অন্যজন ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে মীর হোসেন (৪৫)। এ ঘটনায় ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) আহত হয়েছেন।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সকালে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের স্টারলাইন পাম্প সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একই সঙ্গে ট্রাকটি একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটির বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ইসলাম ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি মো. আসাদুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া নিহত হেলপারের বাবাই ছিল ট্রাকটির চালক। ঘটনার পর তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে জানতে পেরেছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা