× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিতে নিহত ইউপিডিএফ কর্মী, জেএসএসকে দায়ী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫ মিনিট আগে

নিহত সুজন চাকমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত সুজন চাকমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়াতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ (প্রসিত) কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড় এলাকায় বুধবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহত সুজন চাকমা (৪৮) উপজেলার তারাবুনিয়া গ্রামের বিনন্দ চাকমার ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) দীঘিনালা সংগঠক সজীব চাকমা এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষ্যকে দায়ী করেন।

তিনি বলেন, ঘটনার সময় একটি দোকানে বসে তাদের কর্মী সুজন চাকমা সাংগঠনিক আলোচনা করছিলেন।

এমন সময় ৫-৭ জনের একটি সশস্ত্র গ্রুপ তাকে গুলি করে হত্যা করে বলেও দাবি করেন তিনি।

তবে, এ ব্যাপারে তাৎক্ষনিক জেএসএস এর কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

অপর দিকে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আঞ্চলিক আধিপত্যকে কেন্দ্র করে ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা