× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় চিকিৎসক নেতা ডা. সামির হোসেন গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৬ ১২:১৪ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৬ ১২:২৬ পিএম

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে বগুড়া সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। প্রবা ফটো

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে বগুড়া সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। প্রবা ফটো

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে বগুড়া সদর থানা পুলিশ  গ্রেপ্তার করেছে। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় নেওয়া হয়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। ডা. সামির হোসেন মিশু এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয়ভাবে ডা. সামির হোসেন মিশু ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। তিনি পুন্ড্র পদকও পেয়েছেন।

স্থানীয়রা জানান, চিকিৎসক বন্ধু স্বপনের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাতে হোটেল মকটেলে যান ডা. মিশু। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি মহলের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপত্তার স্বার্থে শেরপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. মিশুকে থানায় আনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা