রাজবাড়ী ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সাত নম্বর ফেরিঘাটে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এ ঘটনায় সে সময় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।
এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে পড়ে বিস্তারিত জানানো হবে। বলেও জানান তিনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছেন বলেন জানান তিনি।