× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া ঘাটে ৪০ যাত্রী নিয়ে ডুবল বাস, চলছে উদ্ধার তৎপরতা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৮:৩১ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৬ ১৯:৪৮ পিএম

বাসটি পানিতে পড়ে যাওয়ার পর ঘাটে জড়ো হয়েছেন এলাকাবাসী। ছবি: ভিডিও থেকে

বাসটি পানিতে পড়ে যাওয়ার পর ঘাটে জড়ো হয়েছেন এলাকাবাসী। ছবি: ভিডিও থেকে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন।

জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া ফরিদপুর থেকেও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‌“৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। দুজনকে উদ্ধার করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা