× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণ তদন্তে ফায়ার সার্ভিসের চার সদস্যের কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১২:৩৫ পিএম

সিদ্দিকবাজার এলাকায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ। প্রবা ফটো

সিদ্দিকবাজার এলাকায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ। প্রবা ফটো

গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে দুটি ভবনে বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেছে বাহিনীটি।

বুধবার (৮ মার্চ) ফায়ার সার্ভিস অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্তকাজ পরিচালনা করার জন্য সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন : এবার গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ১৮

কমিটির বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে বলেও জানান শাহজাহান সিকদার।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ওই বিস্ফোরণ ঘটে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আর ওই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া শতাধিক আহতের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা