বাংলাদেশ পুুলিশের লোগো। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে এবং একজনকে গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি-পদায়নের তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে গোয়েন্দা-রমনা বিভাগ থেকে উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার চৌধুরীকে সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ থেকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মিজি তারেক আহমেদ খানকে উত্তরা বিভাগ থেকে গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।