× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানী ও গুলশান থানায় নতুন ওসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৪ পিএম

ডিএমপির লোগো। ছবি: বাসস

ডিএমপির লোগো। ছবি: বাসস

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে দুজনকে বনানী ও গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপর একজনকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনারের পক্ষে বুধবার জারি করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


অফিস আদেশ অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে ডিএমপির লাইনওয়ার থেকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবু জাফরেদ মো. নাজমুন নূরকে ডিএমপির লাইনওয়ার থেকে গুলশান থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মো. মুহাম্মদ ফরিদুল ইসলাম, যিনি এর আগে বনানী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা