× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৭ কোটির সোনা উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪ পিএম

মানবন্দর কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে অভিযান চালিয়ে সাত কোটি টাকা মূল্যের ৪ কেজি ২০৪ গ্রাম ওজনের সোনাসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফাইল ছবি

মানবন্দর কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে অভিযান চালিয়ে সাত কোটি টাকা মূল্যের ৪ কেজি ২০৪ গ্রাম ওজনের সোনাসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে ওয়াশরুমের হাই কমোডের ট্যাংক থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ৪ কেজি ২০৪ গ্রাম ওজনের সোনাসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দর কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে এই অভিযান চালানো হয়।

এ সময় গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কমোডের ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো মালিকবিহীন অবস্থায় ৮টি ডিমসদৃশ প্যাকেট জব্দ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে প্যাকেটগুলো খুলে এই বিশাল পরিমাণের পেস্ট উদ্ধার করা হয়।


বর্তমানে রেজিস্টার্ড স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে সোনা পৃথকীকরণ, প্রকৃত ওজন ও বিশুদ্ধতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর সোনার চূড়ান্ত পরিমাণ এবং প্রকৃত আর্থিক মূল্য নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

এদিকে, এর মাত্র একদিন আগে শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম ওজনের সোনার পিণ্ড ও অলংকার আটক করে কাস্টমস গোয়েন্দা দল। দেশজুড়ে সোনার চোরাচালান রোধে এমন কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা