× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর দুল ছিনিয়ে পালানোর চেষ্টা, মারধরে ছিনতাইকারী নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:১৫ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষের মারধরে এক ছিনতাইকারী (৩৩) মারা গেছেন।

যাত্রাবাড়ী থানা এলাকার মেইন রাস্তায় সোমবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।


নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. সবুজ মিয়া জানান, এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় লোকজন ওই যুবককে ধরে ফেলে। পরে তাকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। 

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা