× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ২৪ ঘণ্টায় চারজনের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:১৭ পিএম

প্রতীক ছবি

প্রতীক ছবি

গাজীপুরে ২৪ ঘণ্টায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেলার কালিয়াকৈর, শ্রীপুর এবং মহানগরী এলাকায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক, সড়ক দুর্ঘটনায় এক নারী ও মোটরসাইকেল আরোহী এবং বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেল পথের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের শাকিল (৩১) নিহত হয়।

নিহত শাকিল টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

অপরদিকে, শ্রীপুরের বরামা গ্রামের সত্তরোর্ধ্ব বৃদ্ধ তারা বানু ঔষধ কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাজারে যাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দ্রুত গতির ডাম্প ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশা দুমড়েমুচড়ে তারাবানু নিহত হন।

নিহতের ছেলে মাইনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত তারা বানু উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।


এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) এবং নুরুল ইসলাম (৩২)।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর রাজেন্দ্রপুর (বিমান বাহিনী) ঘাঁটি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর রাজেন্দ্রপুর (বিমান বাহিনী) ঘাঁটি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন”।

এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে, শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর পলাশ চন্দ্র (৪০) নিহত হয়েছে। তিনি দিনাজপুরের কাহারুল খান্ডা গ্রামের সূর্য কান্তের ছেলে এবং ওই গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসবাস করে দিন মজুরের কাজ করতেন। বুধবার রাতে গোসল শেষ করে ভেজা কাপড় উঠানের তারে মেলাতে যান। হঠাৎ কোনো এক সময় বিদ্যুতায়িত হওয়া ওই তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা