× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরের নিরাপত্তায় বাড়ছে নজরদারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:২১ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

সন্ত্রাসবাদ, সাইবার হামলা, ইনসাইডার থ্রেট, বিস্ফোরক (আইইডি) ও ড্রোন হামলাসহ বেসামরিক বিমান চলাচলে সম্ভাব্য বহুমাত্রিক নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার, ঝুঁকি মূল্যায়ন এবং বিমানবন্দরগুলোর সাইবার নিরাপত্তা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন থ্রেট অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট কমিটি (সিএআরটিএসি)-এর দ্বিতীয় সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সিএআরটিএসি-এর সভাপতি ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বিমানবাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং পুলিশের বিশেষ শাখাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিমানবন্দরের সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফিশিং, পাসওয়ার্ড চুরি, অননুমোদিত প্রবেশ এবং যাত্রী ও ফ্লাইটসংক্রান্ত তথ্য চুরির মতো ঝুঁকি মোকাবিলায় বেবিচকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল খাত সন্ত্রাসবাদ, সাইবার ঝুঁকি, ইনসাইডার থ্রেট, আইইডি ও ড্রোন হামলাসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর অ্যানেক্স ১৭ অনুযায়ী নিয়মিত নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নে সিএআরটিএসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে সিভিল অ্যাভিয়েশন রিস্ক কনটেক্সস্ট স্টেটমেন্ট (সিএআরসিএস) চূড়ান্ত করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পদ্ধতিও নির্দিষ্ট করা হয়েছে।

সভায় জানানো হয়, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি (এসসিএএসপি) ও সংশ্লিষ্ট নিরাপত্তা পরিকল্পনায় সাইবার নিরাপত্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সিভিল এভিয়েশন সাইবার সিকিউরিটি ডিরেক্টিভস জারির উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের সাইবার নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ই-জিওভ সিআইআরটি-এর সঙ্গে সমঝোতা স্মারক করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

বেবিচক জানিয়েছে, দেশের বিমানবন্দরগুলোকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাসটাকচার (সিআইআই) হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ) থেকে নিয়মিত নির্দেশনা নেওয়া হচ্ছে। সভায় বিমানযাত্রার ক্ষেত্রে ঝুঁকির মাত্রা নির্ধারণে গোয়েন্দা তথ্যের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ারক্রাফ্ট তল্লাশির প্রয়োজনীয়তা নির্ধারণে হায়ার রিস্ক ডেজিগ্নেশন লিস্ট (এইচআরডিএল) প্রণয়নে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ ফ্লাইট বা পরিস্থিতি শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

সভায় সিএটিআরএসি-এর প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি বর্তমান ও উদীয়মান নিরাপত্তা ঝুঁকি, সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময়, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদার নিয়ে আলোচনা হয়। সিএটিআরএসি-এর পরবর্তী সভা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা