× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত দিনেও পরিচয় মেলেনি ঢামেক মর্গে থাকা সেই কিশোরীর

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৫:০৫ পিএম

ঢামেক)হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাতপরিচয়ের কিশোরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢামেক)হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাতপরিচয়ের কিশোরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে থাকা এক কিশোরীর পরিচয় সাত দিনেও শনাক্ত করা যায়নি।

এর আগে ১২ আগস্ট বেলা ১১টার দিকে দুই ব্যক্তি ওই কিশোরীকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোছা. মাহফুজা আক্তার জানান, কিশোরীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে। তার গলায় ফাঁসের চিহ্ন এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ জানায়, ঢামেকের ট্রলিম্যান আব্দুর রউফের কাছ থেকে তারা জানতে পারে, ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি সিএনজি অটোরিকশায় করে কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ট্রলি এগিয়ে গেলে তারা কিশোরীকে তাতে তুলে দিয়ে ‘টিকিট কেটে আসছি’ বলে সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে। একই সঙ্গে কিশোরীর পরিচয় জানতেও তদন্ত চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা