× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর শ্যামলীতে টিনশেড ঘরে আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৬:১০ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৬:৩৮ পিএম

ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার শ্যামলী এলাকায় কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। 

বৃহস্পতিবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়। 

আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১৫ মিনিটে শ্যামলীর ৩ নম্বর রোডে (ঢাকা উদ্যানের পরবর্তী অংশ) আগুনের সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই অর্থাৎ ৩টা ৩০ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বিবেচনায় এখন পর্যন্ত বাড়তি কোনো ইউনিটের সাহায্যের প্রয়োজন পড়েনি। আশা করা যাচ্ছে দ্রুতই আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা