× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা হবে: ববি হাজ্জাজ

বাসস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৩৮ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৬ ২২:৪০ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য ববি হাজ্জাজ। ছবি: ফেসবুক থেকে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য ববি হাজ্জাজ। ছবি: ফেসবুক থেকে

ঢাকা-১৩ আসনের বসতি ও জনসংখ্যা বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে দুটি পৃথক থানা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বসিলা এলাকায় বুধবার জনপ্রতিনিধি ও জনগণের সরাসরি যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর থানা ঢাকা শহরের অন্যতম বৃহৎ জনসংখ্যার একটি এলাকা। এই বিশাল অঞ্চলের মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি সক্ষমতা বাড়ানো জরুরি। সেই লক্ষ্যেই বসিলা ও রায়েরবাজারের অধিবাসীদের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা ২০২৭ সালের মধ্যে পুরোপুরি চালু করা সম্ভব হবে”।

কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, “গত কয়েক মাসে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে কেরানীগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা থেকে অপরাধীরা এসে যেন বসিলা বা মোহাম্মদপুর এলাকায় অপরাধ ঘটিয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য বসিলা ব্রিজ এলাকায় একটি শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছ “।


নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি এলাকার সামগ্রিক শিক্ষার পরিবেশ আধুনিকায়নের রূপরেখা তুলে ধরে তিনি ঘোষণা দেন, মোহাম্মদপুরে শিগগিরই একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে প্রাথমিক শিক্ষা খাতের শৃঙ্খলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়েই ভর্তি পরীক্ষার কোনো নিয়ম নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই নিয়ম লঙ্ঘন করলে তা সম্পূর্ণ বেআইনি হবে”।

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি কার্যকর নিবন্ধন ও আইনি কাঠামোর অধীনে আনা হবে বলেও জানিয়েছেন ববি হাজ্জাজ।

জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “শুধু অফিসে বসে বা সংসদে কথা বললেই দায়িত্ব শেষ হয় না। মানুষের ঘরে গিয়ে তাদের জীবনযাত্রার বাস্তব সমস্যা শুনতে হবে। ঢাকা-১৩ আসনকে এমন একটি নিরাপদ, আধুনিক ও আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যেখানে পুরো দেশের মানুষ বসবাসের স্বপ্ন দেখবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা