× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ মার্কেটে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম

আপডেট : ১২ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম

ঢাকার নিউ মার্কেট এলাকায় যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি

ঢাকার নিউ মার্কেট এলাকায় যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি

ঢাকার নিউ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এতে দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বলাকা সিনেমা হল সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের আহতদের মধ্যে রয়েছেন মো. প্রিন্স, সুমন, সাগর খান, সাইমুন, জিহাদ ও সাগর।

অন্যদিকে যুবদলের আহতদের মধ্যে রয়েছেন মো. জাকির, জাকির, মো. সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিব।

ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়াহিদ ফরাজী অভিযোগ করেন, নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলসহ কয়েকজনের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংঘর্ষে আহত ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা