× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওজনে কারচুপি: নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৯:৪৪ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম

পণ্যের ওজনে কারচুপি এবং মোড়কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গ্রাহক ঠকানোর দায়ে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে রবিবার ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। ছবি: সংগৃহীত

পণ্যের ওজনে কারচুপি এবং মোড়কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গ্রাহক ঠকানোর দায়ে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে রবিবার ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। ছবি: সংগৃহীত

পণ্যের ওজনে কারচুপি এবং মোড়কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গ্রাহক ঠকানোর দায়ে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রবিবার বিএসটিআইয়ের এক ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করা হলে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থি।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদনের নির্দেশ দেন এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

অভিযানে বিএসটিআই-এর ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা এবং মেট্রোলজি পরিদর্শক রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা